আলেয়ার স্বামী মধ্যপ্রাচ্যে চাকরী করছেন আটবছরেরও বেশী সময় ধরে । মূলত বিদেশ থেকে পাঠানো টাকাতেই চলে আলেয়ার ছয়-সদস্যের সংসার। স্বামীর দীর্ঘ অনুপসি'তিতে আলেয়া কেবল সংসারের হালই ধরেননি, সেই সংগে সামলে চলেছেন মেয়ের বিয়ে, ছেলের কর্মসংস্থান, বাড়তি আয়ের জন্য মৌসুমি ব্যবসা এবং নতুন ঘর তোলার মত বড় বড় কাজ। আলেয়া এবং তার অভিবাসী স্বামী প্রমাণ করেন যে অভিবাসনে সফল হবার পেছনে রয়েছে সংসারে নারী ও পুর"ষের মিলিত প্রয়াস। যেখানে অভিবাসী পুর"ষ বিদেশ থেকে নিয়মিত টাকা পাঠিয়ে সংসারের চাকা সচল রাখেন, নারী সে টাকার যথাযথ এবং দক্ষ ব্যবহার করে এগিয়ে নিতে পারেন তার পরিবারকে।