আর পি পি প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে রামরু এর সহযোগী স্থানীয় এনজিও- উদ্দীপনের সহযোগীতায় গত ২৫শে অক্টোবর ২০০৮ এ চট্টগ্রামের লালদিঘীর ময়দানে এক রেমিটেন্স মেলার আয়োজন করে। বাংলাদেশের প্রায় সবক’টি শীর্ষস্থানীয় ব্যাংকের স্থানীয় শাখাসমূহ এ মেলায় যোগ দেয় এবং রেমিটেন্স প্রেরণ, সঞ্চয় এবং বিনিয়োগ তথ্যসম্বলিত লিফলেট ও ব্রশিওর তাদের স্টলে প্রদর্শন করে। এই মেলায় অভিবাসন এবং রেমিটেন্স বিষয়ে আলোচনা সভারও আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখে রামরু ও বিভিন্ন ব্যাংকের কর্মকতা, স্থানীয় নেতা এবং স্থানীয় অভিবাসী রক্ষা কমিটির সদস্যবৃন্দ। মেলায় আয়োজন রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন, জারি গান, পালা এবং নাটকের। এই মেলার মাধ্যমে রামরু শত শত স্থানীয় লোকের কাছে নিরাপদ অভিবাসন, বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও রেমিটেন্সের কার্যকর ব্যবহার বিষয়ে তথ্য পৌছে দিতে সক্ষম হয়।